বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরোজা বেগম (৩২) নামে এক গৃহবধু মারা গেছে। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের ভ্যান চালক মো. আলামিন কবিরাজের স্ত্রী।মৃত ফেরোজার মেয়ে লাকি আক্তার বলেন, ‘আমার মা ফেরোজা মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। আমি তাকে শনিবার সকালে গৌরনদী হাসপাতালে নিয়ে ডাক্তার দেখালে ডেঙ্গু পরীক্ষা দেয়।’হাসপাতালের সামনের একটি ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েনি। ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরে ওষুধ সেবনে ফেরোজা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। পরদিন রোববার সকাল ৯টার দিকে আমার মাকে হাসপাতালে নিয়ে ডা. টিপু সুলতানকে দেখালে ডেঙ্গু পরীক্ষা দেয়। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে এবং রক্তের প্লেটলেট ৩৬ হাজারে নেমেছে। এসময় ডা. টিপু সুলতান ব্যবস্থাপত্র দিয়ে তাৎক্ষণিক আমার মাকে (ফেরোজা) হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে ভর্তির পর নার্সরা এসে স্যালাইন পুশ করে রোগীকে ওষুধ খাওয়ানোর কথা বলে যায়। সারাদিনেও নার্সরা আমার রোগীর কাছে আসেনি। রাতে ফেরোজা ছটফট শুরু করলে কয়েকবার নার্সদের ডাকতে গেলেও তারা রোগীর কাছে আসেননি। নার্সদের উদাসীনতা ও অবহেলার কারণে ফেরোজা মারা যাওয়ার খবর পেয়ে ডিউটিরত নার্সরা হাসপাতাল থেকে ছুটে পড়ে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও ৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত এক রোগী স্ট্রোক করে মারা গেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র Read more

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল Read more

ট্রাম্পের এমন সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে: নেতানিয়াহু
ট্রাম্পের এমন সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের মারাত্মক ও ন্যায়সংগত শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য। Read more

কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা
মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে অপি (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার গাড়াইল Read more

একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি
একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এক সাদামাটা মানুষ আবু ছায়েদ (৫৩)। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে কৃষিকাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন