দেশজুড়ে চলছে শীতের দাপট। দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থঅয় চলতি মাসে দেশে একাধিক তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।হাড়কাঁপানো শীতে জবুথবু রাজধানীতে আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।পূর্বাভাসে আরও বলা হয়, এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন