চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কর্ণফুলী আইডিয়াল স্কুলসংলগ্ন নোমান কলেজ রোডের ইসলাম সওদাগরের কলোনিতে ঘটেছে এক বিস্ময়কর ডাকাতির ঘটনা।  সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে কোনো এক সময় এঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা এক বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা-পয়সা এবং একটি ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।ডাকাতির ঘটনার পর থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ভুক্তভোগীরা থানা পুলিশের সহযোগিতা চেয়ে বারবার যোগাযোগ করলেও, তাৎক্ষণিকভাবে কেউ ঘটনাস্থলে যাননি। পরে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিনকে ফোন করা হলে, তার নির্দেশে এসআই কিশোর ঘটনাস্থলে যান।এরপরই ঘটনার সবচেয়ে অদ্ভুত দিকটি সামনে আসে। তদন্তকালে মসজিদ গলির রুপা নামে এক মহিলার ভাড়াঘর থেকে চুরি হওয়া ফ্রিজটিকে শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, চোরেরা ফ্রিজে থাকা মাছ ও মাংস চুরি করে নিয়েই ক্ষান্ত হয়নি; বরং তা সকালেই রান্না করে খেয়েছে!স্থানীয় সূত্র বলছে, সন্দেহভাজনদের সবাই একই এলাকার বাসিন্দা। ফলে বিষয়টি ঘিরে এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তবে এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, কিংবা পুলিশি উদ্যোগেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।এলাকাবাসীর অনেকেই বলছেন, বারবার এমন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া ধীর। যার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।প্রশ্ন উঠেছে,পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার কারণ কী? যদি সন্দেহভাজনদের পরিচয় এলাকার লোকজন জানেন, তাহলে তারা নাম বলতে ভয় পাচ্ছেন কেন? ফ্রিজ খুঁজে পাওয়ার পরও এখনো মামলা হয়নি কেন?এ বিষয়ে জানতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিনকে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে Read more

গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত
গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা  ইউনিয়নের কাউনিয়ারচর মাষ্টার পাড়ায়  গাছ কাটার সময় আরেক গাছের  সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে Read more

সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ
সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা Read more

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যেতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্যে বাজেটে বেশকিছু কর Read more

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন