গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।ভুক্তভোগী ছাত্রের নাম ফেরদৌস (১৩)। সে হাজী প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা সাইফুল ইসলাম এবং বাড়ি গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।২৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নিজেকে অ্যাডভোকেট পরিচয় দেওয়া কাওসার নামের এক ব্যক্তি পিস্তল দেখিয়ে জোরপূর্বক ফেরদৌসকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে আরও ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্রও ছিল বলে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে জানান, ‘এটি পুরোপুরি অপহরণ নয়, বরং শিশুটিকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়। আমরা অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে একটি নকল পিস্তল উদ্ধার করেছি। তবে মূল অভিযুক্ত কাওসার এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

ইরানে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা Read more

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-হংকংরাত ৮টা ৩০, Read more

এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক
এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক সংকট ঘিরে বিতর্কের মধ্যে দখলদার ইসরাইলের ওপর আরও চাপ এসে পড়ল সাংস্কৃতিক অঙ্গন থেকে। Read more

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন