অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে এক শোক বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি। দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত অমানবিক ও নৃশংস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করে।মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই।’তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।’বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম
বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম

বরগুনার বেতাগী উপজেলা ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড়শ মিটার বেড়িবাঁধ উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি জমির Read more

শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন