রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।এর আগে সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানার জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।এ বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করছিলেন। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে
বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে

ঈদুল আজহার ছুটির শুরুতেই দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর মিলনমেলা। সেই আনন্দের Read more

ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে সাগর ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (০৯ মে) Read more

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন