দেশের বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (০৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের প্রস্তুতির তথ্য জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। ওনারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। তিনি বলেন, এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে। ব্যালট প্রকল্পে বা অন্যভাবেও সহযোগিতা করতে পারে। সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। ইইউসহ অনেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম
সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম

রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও আজ বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে Read more

কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে সিএমপির চান্দগাঁও থানার Read more

অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের
অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের

দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল। এই ঘটনার রেশ ধরে আবারও আলোচনায় উঠে এসেছে বলিউড Read more

অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন