রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও আজ বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকা সবজির দাম কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে। তবে বেড়েছে ডিমের দাম। ডজনে প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শুক্রবার (১৬ মে) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৫০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন (লম্বা) ৭০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া বাজারে প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা  ৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, কলা প্রতি হালি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৭০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে বড় বাজারগুলোতে এখন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন হিসাবে। পাড়া-মহল্লায় প্রতি ডজন ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও এ দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ব্রয়লার ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে কিছু কিছু দোকানে গরুর মাংস কিছুটা বাড়তি দামে বিক্রি করার প্রবণতা লক্ষ্য করা গেছে। আগে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৭৮০ টাকা দাম হাঁকাচ্ছেন অনেক বিক্রেতা। তবে দরদাম করে আগের দামে কেনা যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমেছে বাজারে নতুন আসা মিনিকেট।বাজার ঘুরে দেখা যায়, পুরনো মিনিকেট চাল যেখানে সর্বনিম্ন ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে নতুন মিনিকেটের কেজি ৭০ টাকা। তবে ভালো মানের বিভিন্ন ব্র‍্যান্ডের পুরনো মিনিকেট চাল এখনো সর্বোচ্চ ৮৫-৮৬ টাকায় কিনতে হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ
মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে  হামলা ও লুটপাটের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ Read more

আক্রমণের শঙ্কা আছে, তবুও একেবারে গাজা পর্যন্ত যাব: শহিদুল আলম
আক্রমণের শঙ্কা আছে, তবুও একেবারে গাজা পর্যন্ত যাব: শহিদুল আলম

গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর থেকে আলাদা অবস্থানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, তাঁদের জাহাজটি Read more

মাইক ভাড়া করে গালাগাল করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
মাইক ভাড়া করে গালাগাল করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার Read more

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ
বার বার মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এ পর্যন্ত আটক হয়নি কেউ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন