মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব মোল্লা (৪০)। পাশাপাশি একই ঘটনায় স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটেরও অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রব বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর বড় ভাই নোয়াব মোল্লা (৫৭) বাদী হয়ে প্রতিবেশী জব্বর, গোল হোসেন, আবুল হোসেন, খলিল মিয়া ও নাছিমা–এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত গোল হোসেন বলেন, ‘রব মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে জমি নিয়ে পাঁচ বছর ধরে মামলা চলছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল। আপসনামায় রাজি না হওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা
কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা

কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন মাস্টারের পদায়ন এবং সংস্কারসহ বিভিন্ন দাবী আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের জনগণ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় Read more

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা Read more

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল Read more

ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা
ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদের আয়োজন। গুঁড়া মসলা দিয়ে রান্না হবেই। চাইলে আস্ত মসলা দিয়ে রেঁধে ফেলতে পারেন গরুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন