সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। ফলে ১-১ সমতায় থাকা এই ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে  সিরিজ নির্ধারণী। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে ভেস্তে যেতে পারে এই ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি। এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে।পাল্লেকেলেতে অনুষ্টিত সবশেষ ৫টি ওয়ানডেতেও বৃষ্টির হানা দেখা দিয়েছিল। এর মধ্যে গত নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। একই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও বৃষ্টির কারণে ওভার কমাতে হয়েছে। এদিকে আজ দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।  দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে আজ তিনি একাদশে থাকবেন না। তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ নাঈম। এছাড়া এ ম্যাচে ফিরতে পারেন তাসকিন আহমেদ। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত Read more

জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন