গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর আনাদোলুর। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রোববার ইসরাইলি কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো খান ইউনিসের কিছু অংশে বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। আমাদের সহকর্মীরা অনুমান করেছেন যে, ৫০ হাজারের বেশি মানুষ ওই এলাকায় রয়েছেন, যারা বাস্তুচ্যুত হতে পারেন।’তিনি বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে, মার্চ মাসে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় ৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের যাওয়ার কোনো নিরাপদ স্থান নেই।’তিনি আরও বলেন, ‘সপ্তাহান্তে ত্রাণ সহায়তা নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া হাসপাতালে সাহায্য চাইতে গিয়ে আহত রোগীর সংখ্যা উপচে পড়ছে।’জাতিসংঘের এ মুখপাত্র বলেন, ‘আমরা আবারও সকল বেসামরিক নাগরিকের হত্যার স্পষ্ট নিন্দা জানাই।’বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ডুজারিক বলেন, ‘গাজায় প্রতি তিনের মধ্যে একজন কয়েকদিন ধরে কিছু খায়নি, যার ফলে গাজার আরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।’গাজার অভ্যন্তরে ত্রাণ বিতরণ প্রবাহকে সহজতর করার জন্য ইসরাইলকে সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টানা চতুর্থ মাস ধরে ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় কোনো জ্বালানি প্রবেশ করতে দেয়নি। জ্বালানি গাজার লাইফলাইন। ইসরাইলি কর্তৃপক্ষকে আর কোনো বিলম্ব ছাড়াই এই পণ্যটি প্রবেশের অনুমতি দিতে হবে।’তিনি সতর্ক করে বলেন, ‘জ্বালানি ঘাটতির কারণে গাজা আসন্ন ইন্টারনেট ব্ল্যাকআউটের শিকার হতে পারে।’তিনি আরও জানান, ‘রোববার আটটি মানবিক সমন্বয় প্রচেষ্টার মধ্যে তিনটি ইসরাইল প্রত্যাখ্যান করেছে, যা গুরুত্বপূর্ণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে Read more

ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে ‘স্বাগত’ ও ‘প্রতিরোধ’ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ Read more

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ Read more

কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি
চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক Read more

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন