মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে নদী,সাগর ও স্থল পথে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি টহল জোরদার ভূমিকা অব্যাহত থাকলেও মাদক পাচারে জড়িত অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে পাচার কার্যক্রম।তারেই ধারাবাহিকতায় ১৬ মে (শুক্রবার) দুপুরের দিকে ম্যাজিস্ট্রেট,কোস্টগার্ড, বিজিবি,পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ৪৬ কোটি টাকা মুল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজার চালান ধ্বংসের কার্যক্রম সম্পন্ন করে টেকনাফ শাখায় কর্মরত কোস্টগার্ড সদস্যরা।কোস্টগার্ডের পাঠানো প্রেস বার্তায় দেখা যায়,কোস্টগার্ড’র একক ও যৌথ অভিযানে গত তিন মাসের ব্যবধানে ৯ লাখ, ৫ হাজার ৪৯০ ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল। অবশেষে সেই মাদকদ্রব্য গুলো আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়।ধ্বংস কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।তিনি বলেন,গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র‍্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধ্বংসকৃত মাদক গুলো উদ্ধার করতে সক্ষম হয়েছিল।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি মাদক পাচার ও সন্ত্রাস প্রতিরোধে  বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা দায়িত্বরত এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার অব্যাহত ছিল,আছে এবং থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। একইদিন ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের গৃহবধূ মোছাম্মদ হাজেরা খাতুন স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, প্রতারণা ও অবহেলার অভিযোগ এনে Read more

১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক
১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন