ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৭ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।’এর আগে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে এই নতুন ধাপে ৬ হাজার ৯৬৪ জন নিহত ও আরও ২৪ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট Read more

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ
পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত Read more

কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার
কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে Read more

মাগুরায় মনোনয়নপত্র সংগ্রহ শেষে ফেরার পথে সতন্ত্র প্রার্থী আটক
মাগুরায় মনোনয়নপত্র সংগ্রহ শেষে ফেরার পথে সতন্ত্র প্রার্থী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে Read more

ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান
ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিআরটিএমসি) উদ্যোগে  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিকম্প মোকাবিলায় Read more

পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন