নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত দশটায় উপজেলার খারনৈ এলাকায় হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমীর সামনে এই ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ১১ টায় এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমী শিক্ষকতা করেন। খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, রোববার রাতে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাহির থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন শিক্ষক দিদারুল হক। এই সময় বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে দিদারুল হককে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে তার নিথর মরদেহ দেখতে পায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে রাতেই মরদেহ পরিবারের কাছে । এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, স্থানীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত
বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন।সংবাদমাধ্যম খবরহাব জানায়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে মো. শাহীন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন