ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।ট্রাম্প ইতিমধ্যে সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে ‘অত্যন্ত দৃঢ়’ অবস্থান নিয়েছেন এবং এই সপ্তাহেই ‘একটি চুক্তি হবে’ বলে তিনি মনে করেন।বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি, আমাদের সম্মত শর্তানুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল এগিয়ে নিতে সাহায্য করবে।’রোববার (০৬ জুলাই) সন্ধ্যায় কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে, যেখানে মার্কিন-প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে কথা হচ্ছে। তবে, চুক্তি বারবার আটকে যাওয়ার মূল কারণগুলো এবারও সমাধান হবে কি না, তা স্পষ্ট নয়।এটি নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফর। তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর এই প্রথম সাক্ষাৎ করছেন দুই নেতা। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সাথে ১২ দিনের সাম্প্রতিক সংঘাত গাজা যুদ্ধ সমাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। দীর্ঘদিন জনপ্রিয়তা হারানোর পর ইরান-হামলায় ব্যাপক সমর্থন পেয়ে নেতানিয়াহু শক্ত অবস্থানে রয়েছেন। ফলে, তার জোটসঙ্গীদের (যারা গাজায় ইসরাইলি নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়) তীব্র আপত্তি সত্ত্বেও তিনি শান্তিচুক্তিতে রাজি হতে পারেন।এদিকে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে অন্যান্য অগ্রাধিকারে এগোতে চাইছেন, যেমন—ইসরাইল-সিরিয়া সীমান্ত আলোচনা, ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ, এবং ইরানের সাথে অসমাপ্ত পরমাণু চুক্তি নিয়ে সম্ভাব্য নতুন আলোচনা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান
ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি Read more

জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও Read more

ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে Read more

হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন Read more

তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন
তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন

আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন। ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট ‘নিম্বাস’ চুক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন