গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও রেলওয়ের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম, জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইমরান হোসেন। অভিযানে মেট্রোপলিটন পুলিশ, পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান এ বিষয়ে এক ইতিবাচক বার্তা দিয়ে বলেন, ‘জয়দেবপুর রেলক্রসিং হলো গাজীপুরের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন লাখো মানুষ চলাচল করেন। দীর্ঘদিনের দখল ও বিশৃঙ্খলা নগর জীবনে যে অসহনীয় দুর্ভোগ তৈরি করেছে, তা দূর করতেই আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। আজকের উচ্ছেদ শুধু অভিযান নয়, এটি একটি নতুন সূচনা, যেখানে প্রশাসন, সিটি কর্পোরেশন, রেলওয়ে ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করছে।’তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে রেলক্রসিং ও আশপাশের এলাকাকে আধুনিকায়নের লক্ষ্যে একটি সমন্বিত ‘জয়দেবপুর মোবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ হাতে নিয়েছি। এর আওতায় ফ্লাইওভার নির্মাণ, বিকল্প রাস্তা সম্প্রসারণ, ট্রাফিক সিগন্যাল অটোমেশন ও ফুটপাত সংস্কার করা হবে। গাজীপুরকে একটি দখলমুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’এদিকে, উচ্ছেদ অভিযানের পর ভাসমান ফল ব্যবসায়ী ও হকাররা দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও জীবিকা নির্বাহের সুযোগ পান। তারা বলেন, ‘আমরা দিনের পর দিন এই জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলাম। আমাদের সংসার এই দোকানের আয়ে চলে। তাই প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো পার্মানেন্ট জায়গা বা পুনর্বাসন ব্যবস্থা করা হোক।’এই প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, ‘আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে যেমন অবৈধ দখল উচ্ছেদ করছি, তেমনি যারা ভাসমান ব্যবসায়ী, তাদের বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনানুগভাবে তাদের পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা চালাতে পারেন এবং শহরের সৌন্দর্যও অক্ষুণ্ণ থাকে।’গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ বলেন, ‘গাজীপুরের উন্নয়ন এখন সময়ের দাবি। নাগরিকদের চলাচল সহজ করা, রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই সমন্বিত উদ্যোগ শহর পুনরুদ্ধারের একটি দৃষ্টান্ত।’গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, ‘আমরা গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও চলাচলযোগ্য শহরে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছি। আজকের উচ্ছেদ অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। নাগরিকদের সহযোগিতা পেলে জয়দেবপুর রেলক্রসিংসহ পুরো নগর এলাকাকে আমরা শৃঙ্খলিত ও আধুনিক নগর ব্যবস্থাপনায় রূপ দিতে পারব।’নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন, ‘নগরবাসীর স্বার্থে এ অভিযান নিয়মিত চলবে। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।’অভিযানে গাজীপুর রেল ক্রসিং এলাকার শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়, যার ফলে ক্রসিং এলাকার দৃশ্যমান পরিবর্তন এসেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘দীর্ঘদিনের দখলমুক্তির এই উদ্যোগে শহরে স্বস্তির বাতাস বইছে।’প্রসঙ্গত, জয়দেবপুর রেলক্রসিং বহুদিন ধরেই নাগরিক ভোগান্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল। অবৈধ দখল, ব্যাটারিচালিত যান ও হকারদের অনিয়ন্ত্রিত দৌরাত্ম্যে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। প্রশাসনের দ্রুত পদক্ষেপে আজ গাজীপুরবাসীর সেই গলার কাঁটা সরাতে শুরু হয়েছে।গাজীপুরবাসীর প্রত্যাশা এই ধারাবাহিকতা বজায় রেখে শহরকে একটি দখলমুক্ত, চলাচলযোগ্য ও আধুনিক নগরে রূপ দেওয়া হবে, যেখানে নাগরিকরা নির্বিঘ্নে শ্বাস নিতে পারবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাত কাটছে নদী ভাঙ্গনের আতঙ্কে
রাত কাটছে নদী ভাঙ্গনের আতঙ্কে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর অব্যহত ভাঙ্গনে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট, কমলাপুর, আশোয়ার, চথলবাড়ি, নারকেলী, চৌধুরীর হাট, কালিরবাজার Read more

জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ

মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ Read more

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় Read more

ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের
ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের

ইসরাইলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার দবি, গাজায় ইসরাইল Read more

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার রংছাতি Read more

মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে উচ্ছেদ করা হলো বৃহত্তর মিরপুর পাইকারী কাঁচাবাজার আড়তের অস্থায়ী স্থাপনা। শনিবার ৩০ (আগস্ট) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন