থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে বোয়ালিয়া থানার হস্তান্তর করে র‌্যাবের সদস্যরা। সোমবার (০৭ জুলাই) সকালে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে র‌্যাব জানায়, রবিবার গভীর রাতে বোয়ালিয়া থানার টিকাপাড়ায় অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পরে টিকাপাড়া এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুণ্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি কতিপয় দুষ্কৃতিকারী অতি গোপনীয়তার সঙ্গে লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে বালুর স্তূপের ভেতরে পুতে রাখা অবস্থায় এগুলো জব্দ করা হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এগুলো কোন থানা থেকে লুণ্ঠিত তা নিশ্চিত বলা যায়নি। কেননা পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা মাজার চিহ্ন স্পষ্ট রয়েছে। পরে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর Read more

পাঁচ মাস পর পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
পাঁচ মাস পর পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস থাকার পর চার নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। শনিবার (৯ আগস্ট) স্পেসএক্স ক্যাপসুলে করে তারা Read more

সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ
সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলছে।সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় Read more

বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন
বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বালাটারী ও চন্দ্রখানা গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নীলকমল নদীর ওপর আট গ্রামের ১০ হাজারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন