ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে এই আগুন সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের বাসভবনের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ওই অ্যাপার্টমেন্ট থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। পরে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার সদস্যদের জন্য নির্মিত একটি আবাসিক ভবন।দিল্লির দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ফায়ার হাইড্রেন্ট কার্যকর ছিল না। এমনকি পানির ট্যাংক ও পাইপলাইনেও কোনও পানি ছিল না। ভবনের একজন বাসিন্দা এনডিটিভিকে বলেন, ‌‌‘‘আমরা আগুন দেখতে পেয়ে নেভানোর ব্যবস্থাগুলো পরীক্ষা করি। কিন্তু কোথাও পানি পাইনি। ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না।’’ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, আগুনে ভবনের নিচের দুই তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সূত্র: এনডিটিভি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?
কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন শেষে সেই Read more

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড
লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর Read more

গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য
গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন