সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গত ১ জুলাই এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ায় বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৬ জুলাই) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।উল্লেখ্য, চলতি বছর মোট ৪১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৪ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দর আগের মতোই রয়েছে। বর্তমানে বাজারে: ২২ ক্যারেট রুপা: ২ হাজার ৮১১ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট রুপা: ২ হাজার ৬৮৩ টাকা (প্রতি ভরি), ১৮ ক্যারেট রুপা: ২ হাজার ২৯৮ টাকা (প্রতি ভরি) এবং সনাতন পদ্ধতির রুপা: ১,৭২৬ টাকা (প্রতি ভরি)।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল Read more

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা

'সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন