জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৩ আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।আজ রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম বেলা সাড়ে ১১টা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।এই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি হলেও মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। এখন তিনি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হয়েছেন।গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ৫টি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ঠিক করা হয়। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় দৈনিকের এক সম্পাদকসহ ৮১ জন।শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় প্রায় দেড় হাজার মানুষকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশদান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট ৫ অভিযোগ আনা হয়েছে। আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া-সংক্রান্ত শেখ হাসিনার অডিও রেকর্ড এবং সাক্ষ্যপ্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।এরপর প্রসিকিউশন বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে মামলা করে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরল বাংলাদেশ দল। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা এখনো ধরে রেখেছে Read more

৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা

ছাত্রাবাস সংস্কার, পরিবহন সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে আগামী ৭ই মে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন রাজধানীর কবি নজরুল Read more

আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা
আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না। Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন