রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ঘোষিত সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদকে একই সাথে একই স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ Read more

উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট
উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট

উল্লাপাড়ার দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিাসুদের পদচারণায় রমরমা। ঈদের দিন বিকেল থেকেই শত শত নারী-পুরুষের সমাগম হচ্ছে এসব স্থানে। উপজেলার প্রাকৃতিক Read more

জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি
জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি

একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি। ‘ওকে গ্রান্ডমা’ নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ Read more

যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০
যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালায়। এ সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। Read more

ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর Read more

ডাকসু থেকে রাজনীতিতে অভিষেক হয় যেসব জাতীয় নেতার
ডাকসু থেকে রাজনীতিতে অভিষেক হয় যেসব জাতীয় নেতার

কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই (ঢাবি) নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানাভাবে ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু)। এ মঞ্চ থেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন