স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে।রোববার (০৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।মালয়েশিয়ার আইজিপি বাংলাদেশের পাঁচজনকে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছেন, এটা কীভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি  বলেন, সে দেশের (মালয়েশিয়ার) আইজিপি কী বলেছে আমি জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো মেসেজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে যে মেসেজ পেয়েছি সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ আপনাদের দেওয়া হয়েছে।জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের অবস্থান এখন কেমন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের ক্রেডিট অনেক বেশি। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই তাই দিতে পারেন না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আমেরিকা থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যমানের ঔষধ এসেছে বলে জানিয়েছে Read more

সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারতীয় থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে সরকারের রাজস্ব বঞ্চিত করে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড Read more

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি
ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি Read more

কুবিতে ফল প্রকাশ ছাড়াই নতুন সেমিস্টার পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের
কুবিতে ফল প্রকাশ ছাড়াই নতুন সেমিস্টার পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পৃথক তিনটি শিক্ষাবর্ষে সেমিস্টার ফলাফল প্রকাশ না করে নতুন সেমিস্টার পরীক্ষা নেওয়ার অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন