ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি গুপ্তচরকে আটক করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিযানের সময় দুজন নিহতও হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি জানায়, ইসরায়েলপন্থি ‘সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি আটক হন। এ ছাড়া, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে।আইআরজিসি বলছে, ধৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। গোটা অভিযানটি দুই সপ্তাহব্যাপী পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে।প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। ইরান বরাবরই অভিযোগ করে আসছে, এই অঞ্চলকে ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ দেশের ভেতরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে।আইআরজিসি আরও দাবি করে, এই অভিযানের মাধ্যমে মোসাদের একটি বড় নাশকতা পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তারা জানায়, ইসরায়েল এ অঞ্চলে সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার জন্য স্থানীয়দের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করছিল।তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আজ (১৭ জুলাই) ফরিদপুরে ভোর থেকেই শুরু হয়েছে। সকাল থেকেই শহরের জনতা ব্যাংক মোড় Read more

পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক Read more

চকরিয়ায় ইয়াবাসহ আটক ১
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সালমান খান Read more

বিশ্ব শরণার্থী দিবস আজ
বিশ্ব শরণার্থী দিবস আজ

আজ শুক্রবার ২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস। প্রতিবছরের ২০ জুন দিবসটি পালিত হয়ে থাকে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের উদ্যোগে ২০০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন