সারাদেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।রবিবার (১৩ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।মঙ্গলবার (১৫ এপ্রিল) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।বুধবার (১৬ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়

বর্তমান সময়ে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বন্ধু, পরিবার কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে Read more

তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃত নুর Read more

হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী

শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন