জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে।পুলিশ এক বিবৃতিতে জানায়, পশ্চিম জার্মানির গেলসেনকির্শেন শহরে অবস্থিত স্পারকাসে ব্যাংকের একটি শাখার মোটা কংক্রিটের দেয়ালে ছিদ্র করে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা কয়েক হাজার সেফ ডিপোজিট বক্স ভেঙে কয়েক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়।জার্মানিতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে বড়দিন উপলক্ষে অধিকাংশ দোকান ও ব্যাংক বন্ধ থাকে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ঘটনাটি জানতে পারে এবং তখনই ব্যাংকের দেয়ালে করা ছিদ্রটি তাদের নজরে আসে।মঙ্গলবার ব্যাংকের সামনে জড়ো হন বহু ক্ষুব্ধ গ্রাহক। তারা উচ্চস্বরে আমাদের ভেতরে ঢুকতে দিন বলে স্লোগান দিতে থাকেন।ব্যাংকের সামনে অপেক্ষারত এক ব্যক্তি বলেন, গত রাতে আমি ঘুমোতে পারিনি। আমাদের কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। তিনি জানান, গত ২৫ বছর ধরে ওই সেফ ডিপোজিট বক্স ব্যবহার করছিলেন এবং সেখানে তার বার্ধক্যের জন্য সঞ্চিত অর্থ রাখা ছিল।আরেক ব্যক্তি বলেন, তিনি তার পরিবারের জন্য নগদ অর্থ ও গয়না সংরক্ষণের কাজে ওই ডিপোজিট বক্স ব্যবহার করতেন।গেলসেনকির্শেনের স্পারকাসে ব্যাংকের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা শনিবার রাতে পার্শ্ববর্তী একটি পার্কিং গ্যারেজের সিঁড়িতে কয়েকজন ব্যক্তিকে বড় বড় ব্যাগ বহন করতে দেখেছেন।এছাড়া সোমবার ভোরে ওই গ্যারেজ থেকে মুখোশধারী লোকজনসহ একটি কালো রঙের অডি আরএস ৬ গাড়ি বেরিয়ে যেতে দেখা গেছে বলে রিপোর্ট পাওয়া গেছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনী Read more

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে
শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে

ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলম সহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় Read more

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু
৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) Read more

যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’
যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু Read more

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।মঙ্গলবার Read more

ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। রবিবার (০৪ জানুয়ারি) ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন