কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সন্ধ্যার সময় তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।রবিবার (০৬ এপ্রিল) রাত ১০টার সময় চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব পালের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় সাজ্জাদ হোসেন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে যায়। সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে সিএনজিতে তোলার সময় তার আত্মীয়-স্বজন গাড়িতে হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ফলে উক্ত সাজ্জাদ হোসেন নামের ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই সঞ্জীব পালকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদ হোসেনের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। এদিকে চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব পাল বাদী হয়ে আসামি সাজ্জাদ হোসেনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি সাজ্জাদ হোসেনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই সঞ্জীব পালকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৫/৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সোমবার রাত ১১টা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

ফের ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত
ফের ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এটি গত রোববার থেকে Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে
বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে

হত্যাকাণ্ডের ঘটনাটি সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ৩৬ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন