এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন।মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকস।এ বিষয়ে বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ রয়েছে।চিঠিতে কার্টার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয়, তা নিশ্চিত করার জন্য সাহসী, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন।’তিনি বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই অঞ্চলে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি

১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় Read more

দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির
এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির

এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সটার সিটির বিপক্ষে ১০-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৭ সালের পর এটাই সিটিজেনদের সবচেয়ে বড় Read more

পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’
পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’

আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মব সন্ত্রাস, ডেঙ্গু ও করোনার প্রকোপ, হাসপাতালে অব্যবস্থাপনা, নির্বাচনের জন্য Read more

ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ
ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন