এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সটার সিটির বিপক্ষে ১০-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৭ সালের পর এটাই সিটিজেনদের সবচেয়ে বড় জয়।ম্যাচের ১২তম মিনিটে ম্যাক্স অ্যালেন প্রথম গোল করে সিটির গোলের খাতা খোলেন। ২৪ মিনিটে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।বিরতির আগে জ্যাক ডয়েল হেইস এবং জ্যাক ফিটজ ওয়াটার দুটি আত্মঘাতী গোল করে বসলে স্কোরলাইন ৪-০ হয়ে যায়। বড় লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রিকো লুইস আর নবম মিনিটে অ্যান্টোনি সেমেনিয়োর গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ৭১ মিনিটে টিজানি রেইন্ডার্স এবং ৭৯ মিনিটে নিকো ও’রেইলি গোল উৎসব চালিয়ে যান।সিটিজেনদের হয়ে বাকি দুটি গোল করেন রায়ান ম্যাকাডু ও রিকো লুইস। ম্যাচের ৯০ মিনিটে জর্জ বার্চ একটি চমৎকার গোল করে এক্সটার সিটির হয়ে ব্যবধান কমান।এই জয়ের ফলে টানা ১৫তম মৌসুমের মতো এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। পরবর্তী ম্যাচে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।এফএ কাপে সিটির ধারাবাহিক সাফল্য এই ম্যাচেও বজায় থাকল। তৃতীয় রাউন্ডে টানা এক দশকের বেশি সময় ধরে বড় ব্যবধানে জয়ের ধারা অব্যাহত রইল, যা তাদের আধিপত্যেরই আরেকটি প্রমাণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ

ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের Read more

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপি নেতাদের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকার বাতাসে বেড়েছে দূষণ। সাধারণত বৃষ্টির সময় বা বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কম থাকে। অথচ কিছুদিন ধরে বৃষ্টি হলেও Read more

বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ Read more

যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন