কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।নি‌খোঁজ দুই ভাই হলেন- ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২)। তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য লোকমান হা‌কিম।স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার বেলা তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠি রা‌ফি ইসলাম (১৩) সহ ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়রা অ‌নেক খোঁজাখু‌ঁজি ক‌রলেও তা‌দের খোঁজ মেলে‌নি।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন দিয়ে খোঁজাখু‌ঁজি চলছে। এখনো তাদের দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। তবে ডুবরি আনার ব্যবস্থা করা হচ্ছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১
তাহিরপুরে মদ খেয়ে খাল পার, পানিতে ডুবে নিখোঁজ ১

দেশি মদ (বাংলা মদ) খেয়ে মুচি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছোট খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুর Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল Read more

জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারা থানার এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতারণা ও বহুবিবাহের গুরুতর অভিযোগ উঠেছে। জীবিত দুই স্ত্রীকে মৃত দেখিয়ে তিনি চতুর্থবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন