১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তে যুবাদের। রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী দলটি এমন হারের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে কান্নায়। এই কঠিন সময়ে তরুণদের পাশে দাঁড়িয়েছেন দলেরই সাবেক তারকা ও কিংবদন্তি লিওনেল মেসি।২০০৫ সালে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতে গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। তার হাত ধরেই সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, আর পরের আসরেও জিতেছিল তারা। এরপর থেকে আর ট্রফির দেখা মেলেনি। মরক্কোর বিপক্ষে এবারের ফাইনালে হারের মধ্য দিয়ে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।ফাইনালে হারের পর হতাশায় ভেঙে পড়া আর্জেন্টাইন যুব দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দেন মেসি। দলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি লেখেন,‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে। তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছো, আমরা গর্বিত।’পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এসে হোঁচট খায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হারের কারণ ব্যাখ্যা করেন। কোচ বলেন,‘আজকের পরিস্থিতি আমাদের বিশ্বকাপে আগের ম্যাচগুলো থেকে আলাদা ছিল। আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি। আমরা ঘুরে দাঁড়াতে বা একটি গোল করতে পারিনি।’তবে নিজেদের ব্যর্থতার সঙ্গে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন আর্জেন্টিনার কোচ। তিনি যোগ করেন,‘জয়টা তাদের প্রাপ্য। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল। আমাদের কিছু খেলোয়াড় পুরোপুরি পারফর্ম করতে পারেনি। ফলে ম্যাচটি আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!
নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক Read more

‘পিআর আমরাও বুঝি না, দেশের মানুষও বুঝে না’
‘পিআর আমরাও বুঝি না, দেশের মানুষও বুঝে না’

দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর পিআর করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে Read more

লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বেড়েই চলেছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন