ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে। ৪ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে।আইডিএফ জানায়, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে দুটি ক্ষেপণাস্ত্র ছিল। দ্বিতীয়টিতে চারটি ছিল। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে।জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত করেছে, যার ফলে ৪ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনও হবে না।তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। কিন্তু ইরান এ ধরনের প্রস্তাব পায়নি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে ইসরায়েল বোমা হামলা বন্ধ করলে দেশটি তাদের আক্রমণ বন্ধ করবে। ৪:৩০ মিনিটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।কাতারের প্রধানমন্ত্রী তেহরানের সাথে ফোনে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের সম্মতি নিশ্চিত করেছেন বলে জানা গেছে, বিষয়টি সম্পর্কে অবহিত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।ইরান উপসাগরীয় কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের এই ঘোষণা আসে, যা তাদের মতে, আগের দিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় মার্কিন অংশগ্রহণের প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আক্রমণটি প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দিয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ইরান আক্রমণের আগাম সতর্কতা জানিয়েছিল বলে জানা গেছে।সূত্র: দ্য গার্ডিয়ানএসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

ফুলবাড়ীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
ফুলবাড়ীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা তিন দিন ধরে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।বিশেষ করে প্রখর রোদ ও ভ্যাপসা Read more

মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে
দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে

রেকর্ড দামে স্বর্ণের বাজার চড়লেও ধাক্কা খেতে হয়েছে গয়নার বিক্রেতাদের। চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গয়নার চাহিদা কমেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন