সামান্য বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টার্মিনালের ছাদের নোংরা পানি ও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে টার্মিনাল ভবনের নিচতলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, টার্মিনাল ভবনের নিচতলায় আগমনী গেট, ক্যানওপি পার্কিংসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি ঠেকাতে বালতিসহ বিভিন্ন পাত্র ব্যবহার করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু যথাযথ পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই বর্ষা মৌসুমে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে আন্তর্জাতিক মহলে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, টার্মিনাল ভবনের নিচতলায় পানি জমেছে। ছাদ থেকে পিলার চুইয়ে বৃষ্টির পানি পড়ে সয়লাব হয়ে গেছে। এসব পানি ঠেকাতে বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা বালতি বা ট্রে ব্যবহার করছেন। তবে পানি পড়ে মেঝে পিচ্ছিল হওয়ায় অনেকে পিছলে পড়ছেন। কেউ কেউ আহত হয়েছেন। লাগেজ বা ব্যাগ টানতে যাত্রীদের কষ্ট হচ্ছে।দুবাইফেরত যাত্রী ময়েন উদ্দিন বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায় বৃষ্টির পানিতে সয়লাবের বিষয়টি কর্তৃপক্ষের চরম উদাসীনতা।’বিদেশফেরত এক যাত্রীর স্বজন মোবারক হোসেন জানান, ফ্লোরে পানি জমে থাকার কারণে টাইলস পিচ্ছিল হয়ে গেছে। যে কারণে লাগেজ নিয়ে বের হতে গিয়ে অনেকে পিছলে পড়ছেন। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।বিমানবন্দরের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে টার্মিনাল ভবনের ছাদ থেকে পানি পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা জানান, ভবনের রাবারের একটি জয়েন্ট ফেটে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেটি দ্রুত মেরামতের কাজ চলছে।এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘অনেক আগের পুরানো বিল্ডিং হওয়ায় বৃষ্টির পানি পড়ছে। বিষয়টি সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প
জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান, তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৭ আগস্ট) ভলোদিমির Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা
জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন