কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দিলে নির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ফুটবল তারকাকে।অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠের ভেতরে মেসিকে ঘিরে লোকসমাগম অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। এতে গ্যালারিতে থাকা অনেক দর্শক তারকাকে ঠিকভাবে দেখতে পারেননি। এ নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। একপর্যায়ে গ্যালারি থেকে মাঠের দিকে পানিভর্তি বোতল ছোড়ার ঘটনা ঘটে।নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রায় ২০ মিনিটের মাথায় মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি নিরাপত্তা বহরের মাধ্যমে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ক্ষুব্ধ দর্শকদের কেউ কেউ মাঠে নেমে পড়েন। ভাঙচুরের চেষ্টা হয় বিভিন্ন স্থাপনায়। ছিঁড়ে ফেলা হয় অনুষ্ঠানের ব্যানার ও পোস্টার। এমনকি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।দর্শকদের একাংশ জানান, উচ্চমূল্যের টিকিট কেটেও তারা কাঙ্ক্ষিতভাবে মেসিকে দেখতে পারেননি। মাঠের মাঝখানে অতিরিক্ত ভিড় থাকায় গ্যালারি থেকে দৃশ্যমানতা ছিল সীমিত।ঘটনার জেরে অল্প সময়ের মধ্যেই পুরো স্টেডিয়াম এলোমেলো হয়ে পড়ে। গ্যালারি অনেকটাই ফাঁকা হয়ে যায়, আর মাঠে দর্শকের উপস্থিতি বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে মেসির কলকাতা ছাড়ার সময়সূচিও এগিয়ে আনা হয়। দুপুর ২টার পরিবর্তে তিনি দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শহর ত্যাগ করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম
দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক তরুণ Read more

পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’
পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’

আজ বৃহস্পতিবার ঢাকার সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে যুক্তরাজ্য সফরে চ্যাথাম হাউজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য। এছাড়া নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে Read more

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি রোববার (০২ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেয়া যাক নারী Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির
সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণ শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালানো চলছে।মঙ্গলবার Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন