অবশেষে  কথা রাখলেন ইরান, যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এ ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটি।  এদিকে এরি মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।বৈঠকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, শাস পার্টির চেয়ারম্যান আরিয়েহ ডেরি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ উপস্থিত রয়েছেন। নেতানিয়াহুর বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভার সাথে বৈঠকের পর এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। তবে কী এবার ভয় পেয়েছে নেতানিয়াহু! কারণ ইসরায়েলকে বাঁচাতে যেয়ে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকিতে ফেলেছেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ৪০ হাজার মার্কিন সেনার জীবন। চলমান পরিস্থিতিতে, কোটি কোটি ডলারের সমরাস্ত্র এবং মার্কিন সেনার জীবন বাজী রাখার মত বোকামি কেন করলেন ত্রাম্প! এমন প্রশ্ন কিন্তু আসতেই পারে। এদিকে ইসরায়েল-ইরান সংঘাতের ইতি টানার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে তেহরান বা তেল আবিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।ধারণা করা হচ্ছে ওই বৈঠকের পর ইসরায়েলের তরফে যুদ্ধবিরতির বিষয়ে বার্তা আসতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী
বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ৩৪ নেতাকর্মী

নাটোরের  লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ডে, বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন।সোমবার  (১৩ অক্টোবর ) বিকেল  উপজেলার Read more

মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক
মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসার সময় এক Read more

শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন Read more

শিলিগুড়ি থেকে তরুণী হস্তান্তরের দিনে পঞ্চগড়ে ৯ জনকে পুশইন
শিলিগুড়ি থেকে তরুণী হস্তান্তরের দিনে পঞ্চগড়ে ৯ জনকে পুশইন

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তরের পাশাপাশি একই দিনে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা প্রয়োজনেই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে ছুটতে হয়। তবে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায় সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন