কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার একটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।আহতরা হলেন মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। তবে অপর আহত সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যায়- মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা অতর্কিতে গুলি ছুড়ে। এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ওসি মঞ্জুরুল হক বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি চলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, যা জানালো ইরান
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, যা জানালো ইরান

তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এ Read more

দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি প্রবাসী হামিদের
দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি প্রবাসী হামিদের

৭ বছর আগে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদের প্রবাসী আব্দুল হামিদ। স্বপ্ন Read more

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা
সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা

১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!

যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় Read more

টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার
টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবলে পড়া ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার(১০ মে) রাত সাড়ে ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন