রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক তরুণ ব্যবসায়ী। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান ছেলে আব্দুল্লাহ (৫) ও মেয়ে সুরাইয়া (৩) নিয়ে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন তিনি।আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন। অল্প বয়সেই ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিলেন পরিশ্রম ও সততার মাধ্যমে । নিয়মিত অফিসের কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন তিনি।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ করেই মেট্রোরেলের ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু নিচে পড়ে সরাসরি কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের ভাইয়ের স্ত্রী আছমা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘‘দুপুরে ওর সঙ্গে শেষবার কথা হয়েছিল। বলেছিল ‘ইলিশ মাছ কিনে রাখো, আমি দু-এক দিনের মধ্যে আসছি।’ কিন্তু সে আর ফিরলো না।’’নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, ‘কালাম খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। নিজের প্রচেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিল। এমন মানুষকে আমরা হারালাম এক অবহেলাজনিত দুর্ঘটনায়। এই মৃত্যুর দায় কেউ অস্বীকার করতে পারে না।’দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিহত ব্যক্তির পরিবারকে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে সরকার। পাশাপাশি পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।’তিনি আরও আশ্বাস দেন, প্রশাসন নিহতের পরিবারের পাশে থাকবে এবং সকল সহায়তা প্রদান করবে।আবুল কালামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেমে আসে শোকের ছায়া। সকাল থেকেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে। কেউই বিশ্বাস করতে পারছেন না— প্রাণবন্ত, পরিশ্রমী তরুণটি এভাবে চলে যাবে।এই দুর্ঘটনা মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের মনে। এমন প্রাণঘাতী ঘটনা প্রতিরোধে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ টি দেশী ধারালো অস্ত্র, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও
গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর এই ইতিহাস গড়তে বিরাট ভূমিকা পালন করেছেন আকাশ দিপ। বল হাতে তিনি Read more

ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে স্থানান্তর করবে সরকার
ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে স্থানান্তর করবে সরকার

পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যদি আবেদন করে তাহলে কারাবন্দি নেতা ইমরান খানকে কারাগার থেকে Read more

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?
ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়। তাকে হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন