কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২৩ জুন) এক ইমেইল বার্তায় দূতাবাস সবাইকে নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।বার্তায় বলা হয়, ‘অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে’ এই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট হুমকি বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।এই সতর্কতার প্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ‘দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দূতাবাসের পরামর্শ কোনো নির্দিষ্ট হুমকির ইঙ্গিত বহন করে না।’তিনি আরও বলেন, ‘কাতার সরকার নাগরিক, প্রবাসী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।’এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের জন্য ‘উচ্চ সতর্কতা’ জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি এবং রণতরী রয়েছে। এসব ঘাঁটিতে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এর মধ্যে কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে বর্তমানে প্রায় ৮ হাজার মার্কিন সেনা কর্মরত।এই ঘাঁটিটি ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। গত মাসেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।সূত্র: রয়টার্স আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের Read more

কোরবানির গরু বাড়ি আনার পথে নদীতে পড়ে যুবকের মৃত্যু
কোরবানির গরু বাড়ি আনার পথে নদীতে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু বাড়িতে নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি Read more

ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস

সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন