মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের মাথাব্যথা যাই হোক না কেন, এর ফলে যে অস্বস্তি হয় তা আপনার দৈনন্দিন রুটিনকে ব্যাহত করতে পারে। মাথাব্যথার লক্ষণগুলি উপশম করার জন্য ওষুধ পাওয়া গেলেও, বেশ কিছু সহজ এবং প্রাকৃতিক প্রতিকার দ্রুত ব্যথা কমাতে সাহায্য করতে পারে। চলনু জেনে নেওয়া যাক, হালকা মাথাব্যথা কমাতে নিচের কয়েকটি ঘরোয়া টিপস—ইয়োগাইয়োগা আপনার মাথাব্যথার সমাধান দিতে পারে। যদি মাথাব্যথা হয় চোখের চাপ, স্ট্রেস বা ঘুমের অভাবে, তাহলে ইয়োগা খুবই কার্যকর ভূমিকা রাখে। আর মাথাব্যথা সাধারণত হয় টেনশন, ঘুমের অভাব, চোখের চাপ (স্ক্রিনে বেশি সময়), ডিহাইড্রেশন, মাংসপেশির টান, ঘাড় বা পিঠে চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতা থেকে। সে ক্ষেত্রে ইয়োগার প্রয়োজন। কারণ ইয়োগার ধ্যান ও শ্বাস-প্রশ্বাস মনকে শান্ত করে, কর্টিসল (স্ট্রেস হরমোন) কমিয়ে দেয়। আর ইয়োগা মাথায় রক্তপ্রবাহ ঠিক রাখে, ফলে চাপ কমিয়ে দেয়। ইয়োগা হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে, বিশেষ করে থাইরয়েড বা স্ট্রেস-রিলেটেড সমস্যা দূর করে।বিশ্রাম ও ঘুমঘুম কম হলে এবং পরিশ্রম বেশি হলে মাথাব্যথা শুরু হয়। মাথাব্যথা শুরু হলে সামান্য কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে নিরিবিলি অন্ধকার রুমে বিশ্রাম নিন। এতে আপনার মাথাব্যথা কমে যাবে। ফলে যখন-তখন কিছুক্ষণের জন্য চোখকে আরাম দিন। এ ছাড়া চোখ বন্ধ করার আগে খালি পেটে আপেল খেলে কিংবা সামান্য আপেলসাইডার ভিনেগার পানিতে মিশিয়ে খেলে এ ক্ষেত্রেও আরাম পাওয়া যায়।পানি পানসাধারণত পানিশূন্যতা মাথাব্যথার কারণ হতে পারে। তাই সাধারণ মাথাব্যথা হলে প্রথমেই ১–২ গ্লাস পানি পান করুন। দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি। দিনে ১০ গ্লাস পানি খেলে শরীর ডিহাইড্রেটেড হয় না এবং মাথাব্যথা দূর করা যেতে পারে।আদা চাআদা প্রদাহ কমিয়ে দেয় এবং রক্ত চলাচল বাড়িয়ে তোলে। আর মাথাব্যথা অনুভূত হলে এক চামচ কুচানো আদা এককাপ পানিতে ৫ মিনিট ফুটিয়ে চা তৈরি করে খান। কিংবা চা খাওয়া অভ্যাস না থাকলে কেবল আদাযুক্ত হালকা গরম পানিও খেতে পারেন। এতেই আপনার মাথাব্যথার উপশম হবে।লেবুপানি আপনার অতিরিক্ত গ্যাস কিংবা হজমের সমস্যা থেকেও মাথাব্যথা হতে পারে। সে ক্ষেত্রে লেবুপানিও আপনার মাথাব্যথায় দূর করতে পারে। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে পান করুন। লেবুর রসের সঙ্গে সামান্য কাঁচামরিচ কুচি আর সামান্য গরম পানি দিয়ে ওষুধের মতো খেয়ে নিতে পারেন। পুদিনা তেল কপালে ও কানের পাশে হালকা মালিশ করলেও আরাম পেতে পারেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!
বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনার আবদার পুরন না হওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ গৃহে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। হাইকোর্টের দেয়া এক রায়ে এমনটাই Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন