জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসেবে পরামর্শক ও আগের পেশা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উল্লেখ করেছেন। আর তিনি শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে প্রার্থী হিসেবে হলফনামায় এমন তথ্য দিয়েছেন তিনি।শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করেছেন স্নাতক। তার স্ত্রী ফাতিমাতুজ জোহরা পেশায় গৃহিণী। অস্থাবর সম্পদে নাহিদ উল্লেখ করেছেন, নগদ অর্থ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা। ব্যাংকে আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। নিজের কাছে অর্জনকালীন পৌনে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না আছে। স্ত্রীর কাছে আছে অর্জনকালীন ১০ লাখ টাকা মূল্যের গয়না। এ ছাড়া ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য আছে এবং আসবাবপত্র আছে ১ লাখ ৭০ হাজার টাকার।আয়কর রিটার্নে নাহিদ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। আয়কর দিয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা। স্থাবর সম্পদে তিনি কোনো কিছু উল্লেখ করেননি। সব ঘরে প্রযোজ্য নয় লিখেছেন। ঋণের তথ্যে তিনি উল্লেখ করেছেন, নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গ (স্ত্রী) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রামপুরা শাখা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার Read more

প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন
প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন