চারিদিকে শুধু পানি আর পানি। ডুবে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ, সবজি ক্ষেত। বর্ষার পানিতে চতুর্দিক শুধু থৈ থৈ করছে। এক চিলতে শুকনো জায়গা নেই।মধুমতি নদীর অববাহিকার এমনি একটি গ্রামের নাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের চার বেলবানা গ্রাম। চরাঞ্চলের এই গ্রামটিতে প্রায় দুইশ’ পরিবারের বসবাস। কয়েক যুগ ধরে বর্ষা মৌসুম এলেই এভাবেই প্রায় তিন মাস তাদের পানিবন্দি অবস্থায় থাকতে হয়।শুক্রবার (২২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, গ্রামের যেদিকে চোখ যায়, সব দিকে থৈ থৈ পানি। চারপাশে পানি, মাঝখানে বাড়ির ঘরগুলো দাঁড়িয়ে আছে। আবার এসব বাড়ির ভেতরে ও আঙিনায় পানি প্রবেশ করেছে। গ্রামটিতে প্রবেশের প্রথমেই একটি ব্রিজ থাকলেও ব্রিজের দু’পাশের সংযোগ সড়কটি অতি নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় রাস্তাটি। তাই ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক পানিতে ভেসে যাওয়ার কারণে সড়কবিচ্ছিন্ন ওই ব্রিজটি অকেজো অবস্থায় ঠাঁয় দাঁড়িয়ে আছে। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। অধিকাংশকেই চলাফেরা করতে হয় বুক বা কোমর পানি ভেঙে। কিছু কিছু মানুষের ভরসা কলাগাছের ভেলা বা ডিঙি নৌকা। যোগাযোগ বিচ্ছিন্ন চর বেলবানা গ্রামের মানুষের বর্ষাকালে পানির সঙ্গে যুদ্ধ করে জীবন ধারণ করতে হয়।খোঁজ নিয়ে জানা যায়, পানিবন্দি বেশির ভাগ মানুষের ঘরের সঞ্চিত খাবার শেষ হয়ে যাওয়ায় তারা খাদ্য সংকটে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। চারণ ভূমি তলিয়ে থাকায় চরাঞ্চলে দেখা দিয়েছে গো খাদ্যের তীব্র সংকট।ববিতা বেগম নামে চর বেলবানা গ্রামের এক নারী জানান, ‘১০ দিন ধরে পানিতে ভাসতেছি। ঘরের ভিতর পানি আর উঠানে কোমর পানি। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। ঠিকমতো রান্না করতে পানি নেই, খেতে পারি না।’কেরামত শেখ নামে গ্রামের অপর এক বাসিন্দা বলেন, ‘ঘর থেকে বের হতে হলে কলাগাছের ভেলা বা নৌকা ছাড়া আর কোন উপায় নেই। বর্ষাকালের কয়েক মাস আমাদের এই এলাকার কমপক্ষে দুইশো পরিবারের এভাবে পানিবন্দি থাকতে হয়।’নাজমুল মোল্যা নামে এক কৃষক জানান, ‘গরু-ছাগল নিয়ে খুব বিপদে আছি। ঘাসের মাঠগুলো পানিতে ডুবে গেছে। গো-খাদ্যের অভাবে গরুগুলো শুকিয়ে হালকা হয়ে পড়েছে।’বাশার মোল্যা নামে এক দিনমজুর বলেন, ‘আমরা গরিব মানুষ। প্রতিদিন কাজ করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। কিন্তু পানিবন্দি হয়ে পড়ায় ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারছি না। খুব অভাবের মধ্যে দিন কাটছে।’সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোনা মিয়া জানান, ‘আমার ওয়ার্ডের চর বেলবানা গ্রামের কমপক্ষে দুইশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঠিকঠাক মতো তারা কাজকর্ম করতে পারছে না। বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।’এ বিষয়ে জানতে বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। খোঁজ-খবর নিয়ে পানিবন্দি মানুষের তালিকা তৈরি করে সরকারি ভাবে সহায়তা করার চেষ্টা করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা Read more

মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ
মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলমগীর আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক পোস্টের Read more

রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন