সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি এবং বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করছে। ঘটনাটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে।কয়েক মাস আগে হিরো আলম দাবি করেন, তার স্ত্রী রিয়া মনি ও অভি রিয়াজের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তখন থেকেই বিতর্ক চলছিল। সর্বশেষ শনিবার (২১ জুন) হিরো আলম নিজেই অভিযোগ করেন, তিনি তাদের হাতেনাতে ধরেছেন। এ ঘটনায় তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অভি রিয়াজকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। এর কিছুক্ষণ পর একইভাবে রিয়া মনিকেও গাড়িতে তোলে পুলিশ। আশেপাশের লোকজনকে উত্তেজিত হয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে। এলাকাবাসীর বরাতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন এই দুজনের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে। যেহেতু হিরো আলম ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন, তাই অভিযোগের বিষয়টি তিনিও জানতেন। জানা যায়, হিরো আলম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অনৈতিক অবস্থায় পান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করা হয় বলে জানান তিনি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী দুজনকে ধরে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে। এরপর তাদের থানায় নেওয়া হয় এবং আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে।এ প্রসঙ্গে হিরো আলমের অফিস সহকারী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই তিনি সেখানে যান এবং পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, হিরো আলম এবং রিয়া মনির মধ্যে এখনো আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি।এর আগেও হিরো আলম অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়া মনি পাশে ছিলেন না, যা তাদের সম্পর্কের অবনতির অন্যতম কারণ। সেই সময় থেকেই রিয়া মনি ও অভি রিয়াজের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। একইভাবে অভি রিয়াজের স্ত্রীও অভিযোগ করেছেন, তার সংসার ভেঙেছে এই সম্পর্কের কারণেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’
‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক Read more

কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ
কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসানো অঘোষিত পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর। হাটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন