মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।গত মাসে ৭ দশমিক ৭ মাত্রার বড় সেই ভূমিকম্পে দেশটির মান্দালয় প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। এরমধ্যে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চল।তবে নতুন ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সর্বশেষ তথ্য মতে, ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৮ জন।মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানায়, রোববারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইনে মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।ওন্ডউইনের বাসিন্দারা বার্তাসংস্থা এপিকে জানান, কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেকে বাড়ি থেকে বের হয়ে যান। এই ভূমিকম্পে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজধানী নেপিদো থেকে এক ব্যক্তি ফোনে এপিকে জানিয়েছেন, তারা সেখানে কোনো ধরনের কম্পন টের পাননি।পাঁচ বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরমধ্যে আবার আঘাত হেনেছে ভূমিকম্প। যা সেখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যা আরও খারাপ হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ।সংস্থাটি বলছে, ভূমিকম্প মিয়ানমারের খাদ্য উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে।   এছাড়া সেখানে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। কারণ ভূমিকম্পের আক্রান্ত স্থানগুলোর প্রায় সব হাসপাতাল, ক্লিনিক ধ্বংস হয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে মো. নান্নু কাজী (৩৩)-কে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন