গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উঠে আসছে। এই অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্র থেকে পদ স্থগিত করার বিজ্ঞপ্তিতে পাথর উত্তোলনে জড়িত থাকার বিষয়ে উল্লেখ করা হয়নি। তবে চাঁদাবাজি ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথরের পাথর লুট হচ্ছে বেশ কিছুদিন ধরে। তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরের। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।এদিকে পাথর উত্তোলন বন্ধ করতে সরকারের শক্ত পদক্ষেপ না থাকার সমালোচনা করছেন অনেকে। আবার এই কাজে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদেরও নাম উঠে এসেছে।পরিবেশবিদরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২
মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।বৃহস্পতিবার (২৬ Read more

বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত
বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত

স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল Read more

পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১
পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দেশের বিভিন্ন স্থান Read more

বিএনপি কর্মী হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে
বিএনপি কর্মী হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার Read more

গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা
গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন