ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন‌ ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি সব অফিস‌ আদালত। ছুটি শেষ হলেও এখনো কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের পৌর এম.এ মতিন বাস টার্মিনাল, যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়, হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ ছুটি শেষ আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা।কথা হয় কড্ডার মোড় এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীর সাথে। তারা বলেন, গতকালেই ছুটি শেষ হয়েছে। আজ থেকে দেশের সব সরকারি অফিস আদালত শুরু হয়েছে। আমরা একদিন পরেই আমাদের কর্মস্থলে যাচ্ছি। সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল কথা হয় সেরাজুল ইসলামের সাথে। তিনি বলেন, এখান থেকে ঢাকায় যাব, তবে ৩০০ টাকার ভাড়া এখন নেওয়া হচ্ছে ৫০০ টাকা। তিনি আরো বলেন, যেহেতু আজ থেকে ছুটি শেষ হয়ে অফিস শুরু হয়েছে তাই বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. শাহিন শেখ বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে আমরা বারবার বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে তাদের মতো করে ভাড়া আদায় করছেন। এ বিষয়টি নিয়ে আবার আলোচনা করা হবে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদের ছুটি শেষ কত কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে গতকাল শুক্রবার এবং আজকে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি  উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল Read more

আনোয়ারায় ১৪ বছরের কিশোরীর বিয়ে, ইউএনও গিয়ে বন্ধ করলেন আয়োজন
আনোয়ারায় ১৪ বছরের কিশোরীর বিয়ে, ইউএনও গিয়ে বন্ধ করলেন আয়োজন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী Read more

ক্রিকেটের উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিবি
ক্রিকেটের উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিবি

অবশেষে দেশের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়নে প্রশংসনীয় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন