জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন। খবর আল-জাজিরার।শুক্রবার (২০ জুর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন ড্যানন তাকে ‘ভিকটিম সাজার নাটক’ করার অভিযোগ তোলেন।ড্যাননের কড়া মন্তব্য ছিল— মি. ইরাভানি, আপনি কোনো ভিকটিম নন। আপনি কূটনীতিকও নন। আপনি এক নেকড়ে, যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন।ইরান সম্প্রতি বিয়ারশেভা শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন। যদিও ইরান দাবি করে, তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি।ড্যানন শুধু ইরানকেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন, আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না। আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না। আমরা হুমকি নিরসনের জন্যও ক্ষমা চাই না।এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরাইল ও ইরানকে উত্তেজনা হ্রাসে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরাইলি দূতের এ স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি এখনো অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরাইল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরাইল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র হামলা’, নিহত ৪

ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র Read more

দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন