ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া ও সন্ধ্যায় তারাকান্দার কোধালধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদী বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’এর আগে, সন্ধ্যার দিকে তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে অতিরিক্ত গতি এবং অবৈধভাবে সিএনজির চলাচল এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট উপজেলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দার কোদালধর বাজার এলাকায় এলে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নিহত এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ
ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৯ Read more

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি

বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে Read more

আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের Read more

মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় Read more

একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন