নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড পাটনদী এলাকায় ছনক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের মধ্যে একটি প্লাস ছিল।নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকাস্থ সাদেকের বাড়ীর মৃত আ: সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।নিহতের বড়ভাই আ: রব জানায়, আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকালে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ কালুহাজী রোড এলাকাস্থ পাটনদী ছনক্ষেতে পরে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। নিহতের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালায়। যারা আমার সন্তানদেরকে এতিম করেছে আমরা তাদের বিচার চাই।ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি অজ্ঞাত লাশ পরে আছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকান্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত Read more

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটির আদালত Read more

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। শনিবার (২৭ Read more

কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন