ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনরত জনতার উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইরানের বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ হিসেবে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবারের ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”  ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, নিজের পোস্টে ‘সহযোগিতা আসছে’ বলতে কী বুঝিয়েছেন তিনি।জবাবে ট্রাম্প বলেন, “আমি দুঃখিত (আপনাদের এ ব্যাপারে বলতে পারব না)। আপনাদের এটা খুঁজে বের করতে হবে।”তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে  হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনও (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যাটি নেহায়েত কম নয়, কিন্তু এখনও আমরা নিশ্চিত কোনো তথ্য পাই নি।”তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে  হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনও (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যাটি নেহায়েত কম নয়, কিন্তু এখনও আমরা নিশ্চিত কোনো তথ্য পাই নি।”তবে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শেষ খেলা হলো জয়, আর আমি জিততে ভালবাসি।”সূত্র : আলজাজিরা, আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ জুলাই থেকে Read more

জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। Read more

পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকায় কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে জনতা Read more

শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত
শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন