সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির প্রেমিক আলাউদ্দিনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। জানা যায়, উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিনের সাথে শাহজাদপুরের আলোকদিয়ার গ্রামের জামাত আলীর মেয়ে শারমিন আক্তারের দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক। মেয়েটির দাবি, একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, তার সাথে আলাউদ্দিনের ফেসবুকের মাধ্যমে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে, তবে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলেও তার কথা শুনছেন না আলাউদ্দিন। তাই বাধ্য হয়ে তার বাড়িতে উঠেছেন। মেয়েটি আরও জানান, তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। প্রেমিক আলাউদ্দিন বলেন, তার সাথে মেয়েটির ফেসবুকে পরিচয় হয়। তিনি ভালো গণিত বুঝতেন, তাই মেয়েটিকে ফেসবুকে ভিডিওতে নিয়মিত গণিত শেখাতেন। কথাবার্তার একপর্যায়ে মেয়েটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, তবে সে রাজি হয়নি বলে মেয়েটি তাকে বিভিন্নভাবে আত্মহত্যার হুমকি দেয়। এ ভয়ে আলাউদ্দিন তার সাথে নিয়মিত কথা বলেছেন এবং দেখাও করেছেন বলে দাবি করেন। তবে তিনি দাবি করেন, মেয়েটিকে তিনি কখনোই ভালোবাসেননি। দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য এবাদ আলী বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে ইউপি সদস্য এবাদ আলী বলেন, তিনি এবং ইউপি চেয়ারম্যান (প্যানেল) হাফিজুর ইসলাম মেয়েটির অনশনের কথা শুনে ঘটনাস্থলে যান এবং স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। তবে ছেলে পলাতক থাকায় মিমাংসা করতে পারেননি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিষয়টি জেনেছি, তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো
আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৭। আইফোন প্রেমীদের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল জাগিয়েছে মডেলটি। টেক জায়ান্ট অ্যাপলের নতুন Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল
যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল

যে যাই বলুক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। একইসঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন