জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ দলীয় আসামিদের চুক্তিতে জামিনের ব্যবস্থা করাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁরা এই অনাস্থা প্রস্তাব দেন।লিখিত অভিযোগে বলা হয়, ‘আনিসুজ্জামান পিপি হিসেবে যোগদানের পর থেকে চুক্তি করে আওয়ামী লীগ দলীয় আসামিদের জামিনের ব্যবস্থা করেছন। তার জুনিয়র ও বন্ধু আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করিয়ে থাকেন তিনি। আদালতে আসামিদের বিরুদ্ধে শুনানি চলাকালে স্বৈরাচারের দোসরদের পক্ষের আইনজীবীকে জামিনের বিভিন্ন বিষয়ে কানে কানে পরামর্শ দেন, যা উপস্থিত আইনজীবীরা প্রত্যক্ষ করেন। আদালতের বিজ্ঞ বিচারক তাঁকে রাষ্ট্রপক্ষে তাঁর বক্তব্য উপস্থাপন করার জন্য বললে তিনি নমনীয়তা প্রকাশ করেন।এছাড়া তিনি ১ মে একটি মামলা রেকর্ড করার জন্য বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আপত্তিকর ভাষায় কথাবার্তা বলেন। একপর্যায়ে ওসি তাঁকে যে ভাষা সম্বোধন করেছেন, তাতে আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।পিপি আনিসুজ্জামানের আচার–আচরণ, কথাবার্তা আপত্তিকর। তিনি প্রায় সময় সিনিয়র আইনজীবীদের সম্পর্কে বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করেন। এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটরদের তুচ্ছতাচ্ছিল্য করেন। আনিসুজ্জামান পিপি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিক অধিকার হারিয়েছেন বিধায় তাঁকে এই পদ থেকে অপসারণ করতে হবে।’উল্লেখ্য, ১ মে একটি মামলা রেকর্ড না করায় জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে চাকরি ছেড়ে দিতে বলেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিসুজ্জামান। এ–সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের এপিপি, পিপি ও জেলা আইনজীবী সমিতির নেতারা জরুরি বৈঠক করেন।আনিসুজ্জামান পিপি পদে দায়িত্বের পাশাপাশি বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে Read more

নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন
নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘অফিসিয়ালস (এসও টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে Read more

বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান
বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কোতোয়ালী পুলিশের অভিযান হয়েছে নগরীর মাদকের হটস্পট কেডিসি এলাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোতোয়ালী মডেল থানা Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন